একজন পিতা-মাতা হিসেবে আপনি কি আপনার সন্তানকে হেদায়েতের পথ চিনিয়েছেন?
যে পথ দেখানোর জন্য সেই প্রথম মানুষ হজরত আদম আ. থেকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু তায়ালা যুগে যুগে বহু নবি-রাসুল প্রেরণ করেছেন।
কিন্তু আমরা বড়রা নবি-রাসুলদের সিরাত পড়ার সুযোগ পেলেও ছোটরা তাদের উপযোগী বইয়ের অভাবে এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
আমাদের এই ছোটদের নবি-রাসুল সিরিজটি এই ক্ষেত্রে দারুণভাবে সহযোগিতা করবে।
যেখানে হযরত আদম আ. থেকে শুরু করে হযরত নুহ, ইদ্রিস, হুদ, সালেহ, ইবরাহিম আলাইহিমুস সালাম, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অর্থাৎ কুরআনে বর্ণিত ২৫ জন নবির জীবনী নিয়ে ২৫ খন্ডে একটি সিরিজ প্রকাশ করেছেন।
প্রতিটি বইয়ের প্রচ্ছেদ, ভেতরের গ্রাফিক্স, কালার এবং লেখার টোনগুলো ছোটদের উপযোগি করেই তৈরি করা হয়েছে।
সন্তানের এরকম একটি রোমাঞ্চকর জার্নি ও হেদায়েতের পথের সহযোগি হতে আজই বইগুলো সংগ্রহ করুন।
২৫ জন নবীর নাম:
হযরত আদম (আ.), হযরত ইদ্রিস (আ.), হযরত নূহ (আ.), হযরত হূদ (আ.), হযরত ছালেহ (আ.), হযরত ইব্রাহিম (আ.), হযরত লূত (আ.), হযরত ইসমাইল (আ.), হযরত ইসহাক (আ.), হযরত ইয়াকুব (আ.), হযরত ইউসুফ (আ.), হযরত আইয়ুব (আ.), হযরত শুয়াইব (আ.), হযরত মুসা (আ.), হযরত হারুন (আ.), হযরত যুল-কিফ্ল (আ.), হযরত দাউদ (আ.), হযরত সুলায়মান (আ.), হযরত ইলিয়াস (আ.), হযরত আল-ইয়াসা (আ.), হযরত ইউনুস (আ.), হযরত জাকারিয়া (আ.), হযরত ইয়াহইয়া (আ.), হযরত ঈসা (আ.), হযরত মুহাম্মদ (স.)।