আত্মশুদ্ধি ও তাসাউফ- মুমিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আত্মিক উন্নতি ছাড়া একজন মুমিন নফসের ধোঁকা ও শয়তানের কবজা থেকে নিজেকে রক্ষা করতে পারে না। মুমিনের এই আত্মিক উন্নতির কার্যকর পথই হলো তাসাওউফ বা আত্মশুদ্ধি।
নফসের বিরুদ্ধে সংগ্রামে জয়ী হতে পারলেই একজন মানুষ প্রকৃত অর্থে নিজেকে রবের সামনে একজন মুমিন হিসেবে উপস্থাপন করতে পারে এবং তাঁর পক্ষ থেকে মুক্তির আশা রাখতে পারে। অন্যথায় নফস ও শয়তানের আধিপত্য মানুষকে ধীরে ধীরে জাহান্নামের পথে ঠেলে দেয়, চিরসুখ থেকে বিমুখ করে দুর্দশাগ্রস্ত করে তোলে।
অন্তরের এসব ব্যাধি, তার কারণ ও চিকিৎসা নিয়েই রচিত হয়েছে এই গ্রন্থটি। শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি সাহেব দামাত বারকাতুহুম-এর কলমে রচিত এই বইটি মানুষের হৃদয়ের গোপন রোগসমূহ চিহ্নিত করে এবং সেগুলো থেকে মুক্তির সঠিক প্রক্রিয়া ও বাস্তবসম্মত পথনির্দেশনা প্রদান করে।
এই গ্রন্থের পাঠ পাঠকের অন্তরে শুদ্ধতার আন্দোলন সৃষ্টি করুক, শয়তানের কুমন্ত্রণা ও নফসের দাসত্ব থেকে আল্লাহ তায়ালা হেফাজত দান করুন আমিন।
Select a category to view subcategories