হোম / ইসলামিক বই / আত্ম উন্নয়নমুলক বই

লড়াই সিরিজ

লেখক : মাহমুদ বিন নূর

প্রকাশনী : রাইয়ান প্রকাশন

বিষয় : ইসলামিক বই , আত্ম উন্নয়নমুলক বই ,

Stock Out

হেদায়েতের পথে চলতে আমাদের প্রধান শত্রু হলো শয়তান এবং নফস। শয়তান মানুষকে ফাঁদে ফেলতে ওয়াসওয়াসা দেয়, আর নফস তা কাজে রূপান্তর করে। নফস স্বভাবতই লোভী এবং খায়েশের পেছনে ছুটে চলে। শয়তানের মতো নফসও বিভিন্ন ছলচাতুরীর মাধ্যমে মানুষকে গুনাহে জড়িয়ে ফেলে। তাই এই দুই শত্রুর বিরুদ্ধে সচেতনভাবে লড়াই করা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য।


রাইয়ান প্রকাশনের বেস্টসেলিং দুটি বই—‘শয়তানের বিরুদ্ধে লড়াই’ এবং ‘নফসের বিরুদ্ধে লড়াই’—এই বিষয়ে বিস্তারিত গাইড দেয়। শয়তান ও নফস কী, কীভাবে তারা কাজ করে, শয়তানের নানা ফাঁদ এবং নফসকে সোজা করার উপায়—এসব বিষয় এই বইগুলোতে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে।


অলসতা জীবন ও প্রগতির প্রধান শত্রু। এটি ব্যক্তিগত জীবন, সমাজ এবং ধর্মীয় জীবনে ব্যাঘাত সৃষ্টি করে। অলসতা মনোবল নষ্ট করে, সক্ষমতাকে অক্ষমতায় পরিণত করে এবং নিজের উপর বিশ্বাস হারাতে বাধ্য করে।


জীবনের পথে আমরা যাদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই, তাদের মধ্যে অলসতাও অন্যতম। অলসতার কারণে আমরা লক্ষ্য থেকে বিচ্যুত হই, উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারে পরিণত করি এবং পদে পদে লাঞ্ছিত ও অপদস্থ হই। ফলে সুন্দর জীবন গঠনে ব্যর্থ হয়ে এমন এক অস্বাভাবিক জীবন যাপন করি, যা কেবল দুঃখ ও হতাশা বয়ে আনে।

479৳ 660 (27% ছাড়ে)

- +

বিস্তারিত

রিভিউ (0)

যারা এই পণ্যটি কিনেছেন ও ব্যবহার করেছেন, তাদের বিস্তারিত মতামত দেখুন।

এই পণ্যের এখনো কোনো রিভিউ নেই। প্রথম রিভিউটি আপনিই লিখুন।

ভিডিও

Shopping Cart

মোট:

৳0