লেখক: শাইখ ড. সাঈদ আল-কাহতানি, মুহাম্মদ ইস্রাফিল হোসাইন, মুহাম্মদ গিয়াস উদ্দিন
পৃষ্ঠা সংখ্যা: ১১২০, পৃষ্ঠা কোয়ালিটি: ৭০ গ্রাম পারটেক্স অফ হোয়াইট কাগজ, ৩০০ গ্রাম সুইটিজ এম্বোস কাভার।
সাথে একটি প্রিমিয়াম কোয়ালিটির কাঠের তৈরি মোবাইল স্ট্যান্ড সম্পূর্ণ ফ্রি!
এই বই সেটটি তাদের জন্য, যারা ইসলামকে শুধু রুটিন হিসেবে না, বোঝে অনুভব করে এবং সঠিকভাবে আমল করতে চান। যারা নামাজে কী পড়ছেন তার অর্থ জানতে চান, খুশু-খুযু বাড়াতে চান এবং ইবাদতকে আরও সচেতনভাবে আদায় করতে আগ্রহী—তাদের জন্য এটি বিশেষভাবে উপযোগী।
নতুনভাবে দোয়া ও যিকির শেখা শুরু করছেন এমন ব্যক্তি থেকে শুরু করে যারা নিজের আমলকে আরও পরিপূর্ণ করতে চান—সবার জন্যই এটি একটি কার্যকর গাইড। এক সেটেই প্রয়োজনীয় দোয়া, অর্থসহ সালাত শেখা এবং একাধিক ভাষায় যিকির বোঝার সুযোগ থাকায় শেখা সহজ হয় এবং সময়ও বাঁচে।
যারা পরিবারে দ্বীনি পরিবেশ গড়ে তুলতে চান, তারা নিজেরা শিখে অন্যদের শেখাতে পারবেন আরও আত্মবিশ্বাসের সাথে। সর্বোপরি, এটি এমন একটি বাস্তবভিত্তিক শেখার মাধ্যম, যা ইবাদতে মনোযোগ বৃদ্ধি করে, দোয়া ও যিকিরকে দৈনন্দিন জীবনের অংশ বানাতে সাহায্য করে এবং একজন মুসলিমকে আরও সচেতনভাবে দ্বীন পালন করতে সহায়তা করে।
১. মাসনুন দুআ
দুআ—আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের সেতু। জীবনের প্রতিটি পদক্ষেপে নবিজির শেখানো দুআ আমাদের পথের আলো।এই ছোট্ট বইটি যেন আপনার হৃদয়ের সাথী—সহিহ সূত্রে নির্ভরযোগ্য, সহজ ভাষায় উপস্থাপিত প্রয়োজনীয় সব মাসনুন দুআ।ভালো থাকার, সঠিক থাকার, বরকতময় হওয়ার নিরব পথ— দুআ।
২. শব্দে শব্দে মর্ম বুঝে সালাত পড়ুন
মর্ম বুঝে সালাত পড়ার গুরুত্ব অপরিসীম। এটি সালাতের গভীরতা বাড়ায়, আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা বৃদ্ধি করে এবং অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত থাকতে সাহায্য করে।
সালাতে মনোযোগ বৃদ্ধির অন্যতম উপায় হলো অর্থ বুঝে কিরাত, তাসবিহ ও দুআ পড়া। তাই সালাতের নির্দিষ্ট দুআ ও তাসবিহগুলোর অর্থ জেনে নেওয়া জরুরি।
অর্থপূর্ণ সালাত মানুষকে সততা, সাধুতা ও খোদাভীতির গুণে গড়ে তোলে এবং জীবনে আনে আত্মিক পরিশুদ্ধি।
৩. শব্দে শব্দে হিসনুল মুসলিম
আপনার দৈনন্দিন রক্ষাকবচ—তিন ভাষায় “হিসনুল মুসলিম” (বাংলা, ইংরেজি, আরবি)। দুআ, জিকির ও রুকইয়ার মাধ্যমে আল্লাহর আশ্রয় পাওয়ার সহজ পথ।
এই বইতে রয়েছে সহিহ দুআ ও জিকির—জীবনের প্রতিটি মুহূর্তের জন্য। সহজ ভাষায় সাজানো, সাথে হাদিস রেফারেন্স যুক্ত।
এটি শুধু বই নয়—আপনার দৈনন্দিন আমলের গাইড ও আত্মার সাথী, ইনশাআল্লাহ।
৪. পূর্ণাঙ্গ অজিফা
অজিফা বলতে দুআ, জিকির ও এমন আমলকে বুঝায়, যা মানুষকে আল্লাহর নৈকট্য লাভ, শান্তি ও বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে।
সুখে-দুঃখে অজিফা মুমিনের আল্লাহর প্রতি নির্ভরতার প্রতীক। এটি দুঃখ-কষ্ট লাঘব করে এবং জীবনে আনে শান্তি ও বরকত।
তাই অজিফা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ—যা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে এবং ইতিবাচক পরিবর্তন আনে।
580৳
৳920
(37%
ছাড়ে)